খোয়াই: শচীন্দ্রনগর এলাকায় অনৈতিকভাবে পুকুর খনন, বাধা দিলে প্রধান ও প্রধানের স্বামী সহ প্রতিবেশীর উপর হামলা,থানায় অভিযোগ
Khowai, Khowai | Dec 17, 2025 বসত ঘরের পাশে উদ্দেশ্য প্রণীতভাবে বুল ডজার দিয়ে পুকুর খনন। বসত ঘরের মালিক বাধা দিলে প্রতিবেশী গ্রামের প্রধান ও প্রধানের স্বামী মিলে অপর প্রতিবেশী তথা বসতঘরের মালিকের উপর প্রাণঘাতী হামলা। প্রধান হওয়াতে নিরীহ প্রতিবেশী পঞ্চায়েতের বিচার না পেয়ে পুলিশের দ্বারস্থ। এই ঘটনার নিয়ে খোয়াই মহিলা থানায় অভিযোগ। সুষ্ঠু বিচারের দাবিতে নিধন দেবনাথ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন।