বালুরঘাট: বালুরঘাটে মেয়াদ উত্তীর্ণ খাবার জব্দ, অভিযান চলবে ভবিষ্যতেও
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের অভিযানে বালুরঘাটের বিভিন্ন রেস্তোরাঁ ও মিষ্টির দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাবার উদ্ধার ও নষ্ট করা হয়েছে। খাদ্য সুরক্ষা ও জনস্বাস্থ্যের জন্য এমন অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।