কৃষ্ণনগর ১: মুখ্যমন্ত্রীর জনসভায় মহিলাদের গয়না চুরি, এটা বিজেপির চক্রান্ত দাবি শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কৌশিক মজুমদারের
প্রসঙ্গত গত বৃহস্পতিবার কৃষ্ণনগরে সরকারি কর্মসূচি সহ জনসভা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জনসভা শেষে দেখা যায় বেশ কয়েকজন মহিলা জনসভার মাঠে কান্নাকাটি করছে। তাদের অভিযোগ, সভা থেকেই তাদের সোনার হার কেউ বা কারা চুরি করে বা ছিনতাই করে নিয়ে পালিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। এদিন কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মজুমদার দাবি করেন এটা বিজেপির চক্রান্ত। বিজেপি লোক ঢুকিয়ে এইগুলো করিয়েছে।