কৃষ্ণনগরে কদমতলায় একটি দেড়শ বছরের পুরনো বাড়ির একটি অংশ হঠাৎ আজ রাতে ভেঙে পড়ে। যদিও কেউ আহত হয়নি তবে বিকট শব্দে এলাকার বাসিন্দারা ছুটে যান এবং সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দমকলের গাড়ি পৌঁছে যায়, এখন বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে।