পাড়া: সাঁওতালডি মুক্তাঙ্গন দুর্গাপূজায় চোরবাগানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে আলো নিভিয়ে শ্রদ্ধা নিবেদন
Para, Purulia | Oct 18, 2026 দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। তারই মধ্যে রবিবার সন্ধ্যা নাগাদ দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠল সাঁওতালডি মুক্তাঙ্গন সার্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গণ। পুজো মণ্ডপে প্রতিমা দর্শন করতে সন্ধ্যা থেকেই মানুষের ঢল নামে। এ বছর এই পুজো ৫৮তম বর্ষে পদার্পণ করেছে।প্রতিবছরের মতো এবারও বিশেষ থিমের মাধ্যমে দর্শনার্থীদের নজর কেড়েছে সাঁওতালডি মুক্তাঙ্গন সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এবারের থিমে তুলে ধরা হয়েছে আদিবাসী বীর শহীদ সিধু ও কানহুর সংগ্রামী জীবনের ইতিহাস