বান্দোয়ান: বান্দোয়ানের বুড়িগড়া গ্রামে সাপের কামড়ে আহত এক মহিলা
সাপের কামড়ে গুরুতর জখম হলেন এক বৃদ্ধা।মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬ টা নাগাদ বান্দোয়ান থানার অন্তর্ভুক্ত বুড়িগড়া গ্রামে এক মহিলাকে সাপে কামড় দেয়। সাপটি সনাক্ত করতে না পারায় তৎক্ষণাৎ ওই মহিলাকে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। ওই মহিলার নাম ফুলমণি সরেন। সূত্রের খবর হাসপাতালে চিকিৎসা চলছে ওই মহিলার।