বান্দোয়ান: গোপন সূত্রে খবর পেয়ে বান্দোয়ান থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে বরাবাজার সার্কেল আবগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে বান্দোয়ান থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে বরাবাজার সার্কেল আবগারি দপ্তর।শুক্রবার রাত্রি ৯ টা নাগাদ আবগারি দপ্তর সূএে পাওয়া খবর অনুযায়ী বান্দোয়ান থানার ঘাঘরা,বনগড়া,চুরকু,পানরা,কুমড়া এলাকায় অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে এক হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৩৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির কাজে ব্যবহৃত ২ টি ড্রাম ও তিনটি এলুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করা হয়।