নিতুড়িয়া: জেলা স্তরে নেশামুক্ত যুব বিকশিত ভারত কর্মসূচি আয়োজিত হল নিতুড়িয়ার পঞ্চকোট মহাবিদ্যালয়ে
যুবসমাজকে মাদকমুক্ত করে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের পঞ্চকোট মহাবিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হল নেশামুক্ত যুব- বিকশিত ভারত সচেতনতামূলক কর্মসূচি। অনুষ্ঠানের আয়োজন করেছিল My Bharat, Raghunathpur, Purulia। সহযোগিতায় ছিল BKM College of Education, NSS Unit এবং Panchakot Mahavidyalaya, NSS and NCC UNIT অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চকোট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ Dr. Saptarshi Chakraborty সহ অন্যান্যরা।