দ্রুত বাড়ছে ময়ূরাক্ষীর জল! প্লাবনের আশঙ্কা, বাঁধে ঢুকছে নদীর জল
টানা ভারী বৃষ্টি ও নিম্নচাপের জেরে ফের উদ্বেগ বাড়ছে ময়ূরাক্ষী নদী যিরে। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পাশাপাশি বীরভূম ও মুর্শিদাবাদে গত দু'দিনের ভারী বৃষ্টিতে দ্রুত বাড়ছে নদীর জলস্তর। প্রশাসনিক সূত্রের খবর, ভিলপাড়া ব্যারেজ থেকে প্রায় ৮ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
ইতিমধ্যেই ময়ূরাক্ষীর জন বাঁধের গা ছুঁতে শুরু করায় নদী তীরবর্তী এলাকায় তৈরি হয়েছে উদ্বেগ। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। আরও বৃষ্টি হলে জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।