বান্দোয়ান: বান্দোয়ানে ট্রাক্টর ও চারচাকা গাড়ির সংঘর্ষ
ট্রাক্টরের সাথে চার চাকা গাড়ি সংঘর্ষ।ক্ষতিগ্রস্ত চারচাকা গাড়ির সামনের অংশ। শুক্রবার আনুমানিক সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বাঁন্দোয়ান থানার অন্তর্গত বান্দোয়ান বরাবাজার রাজ্য সড়কের আসপাড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় চারচাকা গাড়িটির।যদিও এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই।পরবর্তীকালে বান্দোয়ান থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।