আড়াই বছর ধরে বিল পাচ্ছেন না ঠিকাদাররা! পূজার মরশুমেও খালি হাত!! বিশ্রামগঞ্জ DWS অফিসে চিফ এক্সিকিউটিভ অফিসারকে ঘেরাও করলেন অসহায় ঠিকাদাররা। পরবর্তী সময়ে ঠিকাদাররা DWS মুল গেইটে তালা ঝুলিয়ে দেন। তাদের দাবি এখানে জেলাশাসক সিদ্ধার্থ শিব জেসওয়াল আসতে হবে তা না হলে অফিসের গেইট তালা বন্দী হয়ে থাকবে।