পলাশীপাড়া বিধানসভার বিভিন্ন এলাকায় পিচ রাস্তার উদ্বোধন করলেন পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। সোমবার চাঁদের ঘাটের মাঝেরপাড়া বাস্তু কালিতলা থেকে ছোট বিল পর্যন্ত ১৭০০ মিটার পিচ রাস্তার কাজের উদ্বোধন করেন বিধায়ক। সেই সাথে পলসনডা দুই নম্বর পঞ্চায়েতের ভোমরা বিল থেকে খড়ের মাঠ পর্যন্ত সাড়ে ছয় কিমি রাস্তা রিপেয়ারিংয়ের এর কাজের উদ্বোধন করলেন। বিধায়ক মানিক ভট্টাচার্যের উদ্যোগে খুশি এলাকার মানুষ সোমবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ সেই ছবি উঠে এলো।