ভারত সরকারের মাইক্র স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের অন্তর্গত কোর বোর্ডের উদ্যোগে নদীয়ার পলাশীপাড়ায় একটি সভাকক্ষে হস্তশিল্প প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন হলো শুক্রবার। পলাশীপাড়ার মহিলাদের অষ্টশিল্পের প্রশিক্ষণ দেয়া হবে দুদিনের এই শিবিরে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের প্রাণী এবং মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ প্রণয় কুমার ঘোষ চৌধুরী, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাসিফুল মালিতা, ডক্টর মৃত্যুঞ্জয় মোদক সহ বিশিষ্ট ব্যক্তিরা।