বাঘমুণ্ডী: ১০৮ দিন পার, ঝালদার কুশি ময়দানে শঙ্কর মাহাতোর নেতৃত্বে অব্যাহত শরীরচর্চার লড়াই
১০৮ দিন পার, ঝালদার কুশি ময়দানে শঙ্কর মাহাতোর নেতৃত্বে অব্যাহত শরীরচর্চার লড়াই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এবার এক সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় নজর কাড়লেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতো। বিশ্ব যোগ দিবস উপলক্ষে তাঁর উদ্যোগে ঝালদা থানার অন্তর্গত কুশি ময়দানে শুরু হয়েছিল নিয়মিত যোগাভ্যাসের কর্মসূচি। দেখতে দেখতে শনিবার সেই ব্যতিক্রমী উদ্যোগ ছুঁয়ে ফেলল ১০৮ দিনের মাইলফলক। ১০৮ দিন পার হলেও বিন্দুমাত্র ভাঁটা পড়েনি স্থানীয়দের উৎসাহে; বরং সমান তালে অব্যাহত রয়ে