রেলের ধাক্কায় মৃত দুই খুঁটে স্কুল পড়ুয়া সহ এক ব্যক্তি । ঘটনাটি বহরমপুর থানার গোবিন্দপুর রেলগেটে ।
নিমতিতা–কাটোয়া প্যাসেঞ্জারের ধাক্কায় চূর্ণবিচূর্ণ স্কুলগাড়ি, মৃত তিন ।
মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেল স্টেশন এলাকায় ,শুক্রবার সকাল ৬টা ৪২ মিনিট নাগাদ ঘটে যায় । ৫৩০৫৪ নিমতিতা–কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে একটি স্কুলগাড়ির ভয়াবহ সংঘর্ষে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
তিনজন শিশু ও স্কুলগাড়ির চালক গুরুতর আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে সংঘর্ষ এতটাই প্রবল যে মুহূর্তের মধ্যেই গোটা এলাকা আতঙ্কে ছেয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ, জেলা প্রশাসন, দমকল ও উদ্ধারকারী দল। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মৃত ও আহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়াও চলছে। তাই সাড়ে পাঁচ ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়