পুঞ্চা: মানবাজার বিধানসভার একাধিক এলাকায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের
কালি পুজোর আগে গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে একাধিক চোলাই মদের ঠেক গুড়িয়ে দিলো মানবাজার সার্কেল আবগারি দপ্তর। এদিন বিপুল পরিমাণে চোলাই মদ নষ্ট করে আফগারি দপ্তর।শুক্রবার রাত্রি দশটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় মানবাজার থানার,চেপুয়া,বাংলা,জামবনি,বিশরী,দোলদেড়িয়া, গোলকিড্ডি গ্রামে অভিযান চালানো হয়। এদিন অভিযানে ১২৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৪৮ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।