হাইলাকান্দির ১৩ নম্বর ওয়ার্ডে বিশেষ অনুষ্ঠান, সম্মানিত আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা !
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হাইলাকান্দি শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাণী মন্দির প্রাঙ্গণে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধায়ক ডঃ মিলন দাস, পৌরপতি মানব চক্রবর্তী, রাজ্য বিজেপির উপসভানেত্রী মুন স্বর্ণকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ১৫টি আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে তাঁদের হাতে উপহারস্বরূপ আর্থিক সহায়তা তুলে দেন বিধায়ক মিলন দাস। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর হয়ে ওঠার পাশাপাশি অন্যদেরও স্বাবলম্বী করে তোলার উদ্যোগের প্রশংসা করেন তিনি।
#DrMilonDas #MLA #Hailakandi #manabchakraborty
#Hailakandi #MilonDas #SelfHelpGroup #SHGWomen #DurgaPuja #HailakandiNews #AssamNews #WomenEmpowerment #NHNewz #BengaliNews