ধর্মনগর সাবজেল থেকে পালানো ছয় কয়েদির মধ্যে আরও একজন, সুনীল দেববর্মাকে পুলিশ গ্রেফতার করেছে। আগরতলার জিবি হাসপাতালে ভুয়ো নামে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করা হয়। এখন পর্যন্ত চারজন ধরা পড়েছে, বাকি দুইজনকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে।