ধর্মনগর: যানচালকদের তৎপরতায় ধর্মনগর আইএসবিটি থেকে আটক তিন রোহিঙ্গা
যানচালকদের তৎপরতায় ধর্মনগর আইএসবিটি থেকে আটক তিন রোহিঙ্গা। চালকদের বুদ্ধিমত্তা ও তৎপরতায় ধর্মনগর আইএসবিটি থেকে তিনজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দু’জন পুরুষ ও একজন মহিলা। জানা গেছে, তাঁরা আইএসবিটি থেকে গাড়ি ভাড়া করে অসমের বদরপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছিলেন। যাত্রীদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হওয়ায় চালকেরা বিষয়টি পুলিশকে জানান। এরপর ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।