রঘুনাথপুর ২: ব্যতিক্রমী রথযাত্রা সাঁওতালডিহির পেন্সিলডাঙ্গাতে
রথের দিন বের হয় না রথ।রথের পরের দিন পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের সাঁওতালডিহির পেন্সিলডাঙ্গাতে অন্যান্য বছরের মত এবারেও শুক্রবার বিকেলে বের হল রথ ব্যতিক্রমী রথ।হিমদাস আনন্দ আশ্রমের উদ্যোগে জগন্নাথদেব বলরাম ও শুভদ্রা কে নিয়ে রথযাত্রা বের হয়।এই রথযাত্রাকে কেন্দ্র করে বসে মেলা।শুক্রবারের পর শনিবার সকালেও মেলায় উপচে পড়ল ভিড়।