তৃণমূলের বাঘমুন্ডি বিধানসভা কার্যালয়ে বিধায়কের উপস্থিতিতে বৈঠক। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন। তার পূর্বে রাজ্যজুড়ে চলছে এসআইআর এর কাজ। শাসক বিরোধী রাজনৈতিক তরজার মধ্যেই এই কাজ দ্রুতগতিতে চলছে। তৃণমূলের পক্ষ থেকে বাংলার ভোটাধিকার রক্ষার্থে বিভিন্ন ক্যাম্প শুরু হয়েছে। ঠিক তেমনি বাগমুন্ডি বিধানসভার তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোর কার্যালয় বিধায়কের উপস্থিতিতে শুক্রবার দুপুর তিনটা নাগাদ একটি বৈঠক আয়োজিত হয়।