বাঘমুণ্ডী: দুয়ারসিনীতে গাছ ভেঙে অবরুদ্ধ রাজ্য সড়ক, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার যান চলাচল
দুয়ারসিনীতে গাছ ভেঙে অবরুদ্ধ রাজ্য সড়ক, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার যান চলাচল ক্রমাগত নিম্নচাপ ও মেঘভাঙা টানা তিন দিনের মুষলধারে বৃষ্টিতে একপ্রকার জেরবার পুরুলিয়া জেলার জনজীবন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে জলযন্ত্রণা ও প্রাকৃতিক বিপর্যয়ের খবর। শুক্রবার সকালেও তার ব্যতিক্রম ঘটল না। বৃষ্টির জেরে বাঘমুন্ডি-বলরামপুর রাজ্য সড়কের ওপর দুয়ারসিনীর কাছাকাছি একটি বিশালাকার প্রাচীন পলাশ গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ফলে ব্যস্ততম ওই রাজ্য সড়কে সম্পূর্ণ বন্ধ হ