নিতুড়িয়া: নিতুড়িয়ার পারবেলিয়া হিন্দি স্কুলের পক্ষ থেকে বিধায়িকা মামণি বাউরিকে সম্বর্ধনা জানিয়ে বিদ্যালয়ের উন্নয়নে আলোচনা সভা
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার নির্বাচিত বিধায়িকা মামণি বাউরিকে মঙ্গলবার নিতুড়িয়া ব্লকের অন্তর্গত পারবেলিয়া হিন্দি স্কুলের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধনা জানান হয়।পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে বিদ্যালয় কতৃর্পক্ষের সাথে আলোচনা করেন বিধায়িকা মামণি বাউরি।