মেদিনীপুর: মেদিনীপুরে ১.৫ কোটি টাকার ব্রাউন সুগার ও সোনার গহনা উদ্ধার, ২ জন গ্রেপ্তার
মেদিনীপুরের বড়আস্তানা এলাকায় বড় মাদক চক্রের সন্ধানে অভিযান করে ৩৬৮ গ্রাম ব্রাউন সুগার, ৫২ গ্রাম সোনা ও নগদ ৪.৬৫ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। দুই জনকে গ্রেপ্তার করে ৭ দিনের হেফাজতে নিয়েছে। তদন্ত চলছে আরও সদস্য ও গহনার সুত্র খুঁজে বের করতে।