বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা
বাঁকুড়া জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় উদ্ধার হওয়া ৩২০ টি হারানো মোবাইল ফোন আজ তাদের প্রকৃত দাবিদারদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, বাঁকুড়া, শ্রী পি ভি জি সতীশ,IPS, মহাশয়, অতিরিক্ত পুলিশ সুপার, বাঁকুড়া শ্রী কৃষাণু রায়, WBCS মহাশয় সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ।
NB - মোবাইল ফোন হারিয়ে গেলে দেরি না করে নিকটস্থ থানায় এবং CEIR পোর্টালের মাধ্যমে অভিযোগ জানান।
তথ্য ও সূত্র - বাঁকুড়া জেলা পুলিশ