ইটাহার: ইটাহারের বাঙ্গার গ্রামে প্রতিবেশীর বাড়ি থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার এক মহিলা সহ ৩ জন, উদ্ধার চুরির নগদ ৫০ হাজার
অবাধ যাতায়াত প্রতিবেশীর বাড়িতে। সেই সুযোগে প্রতিবেশীর বাড়িতে ঢুকে গোপন লকার থেকে চুরি লক্ষাধিক টাকা। ইটাহার থানায় অভিযোগ হতেই ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার এক মহিলা সহ দুই জন। উদ্ধার ৫০ হাজার নগদ। ধৃতদের শনিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে দু'জনের ৩ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। ধৃত নাজমূল শেখ, জাকির হোসেন ও বেবি খাতুনের বাড়ি মারনাই অঞ্চলের বাঙ্গার ও খিসাহার গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ সেপ্টেম্বর বাঙ্গার গ্রামের বাসিন্দা তানু শেখ তাঁর বাড়