বারাবনী: হিন্দুস্তান কেবলসের জমিতে নতুন শিল্পের সম্ভাবনা জোরালো, পরিদর্শনে কেন্দ্রীয় আধিকারিক
আসানসোলে দীর্ঘদিন বন্ধ থাকা হিন্দুস্তান কেবলসের জমিতে নতুন শিল্প গড়ার সম্ভাবনা বেড়েছে। দিল্লি থেকে NICDC-র CEO সহ কেন্দ্রীয় দলের পরিদর্শনের পর জমি সংক্রান্ত রিপোর্ট ভারী শিল্প মন্ত্রকে পাঠানো হবে। পুজো সময় ইতিবাচক পদক্ষেপের আশা করা হচ্ছে।