মাদারিহাট: ট্রাক বাইকের সংঘর্ষে শনিবার মাকরাপাড়ায় আহত হলেন ২ যুবক
শনিবার বিকেলে বীরপাড়া থানার ভুটান সীমান্তের মাকরাপাড়া চা বাগানে বীরপাড়া মাকড়াপাড়া রোডে ট্রাক ও মোটরবাইকের সংঘর্ষে আহত হলেন ২ যুবক। গারুচিরার বাসিন্দা সুজল মুন্ডা ও সঞ্জয় ছেত্রী বাইকে চেপে বীরপাড়ার দিকে যাচ্ছিলেন। ওই সময় একটি গাড়ি বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দু'জনকেই বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়।