বান্দোয়ান: বান্দোয়ান এক নম্বর বনাঞ্চল,কংসাবতী দক্ষিণ বন বিভাগের উদ্যোগে উদযাপিত হলো অরন্য সপ্তাহ
বান্দোয়ান এক নম্বর বনাঞ্চল, কংসাবতী দক্ষিণ বন বিভাগের উদ্যোগে উদযাপিত হলো অরন্য সপ্তাহ।শনিবার বেলা ১২ টা থেকে বান্দোয়ান গার্লস হাই স্কুলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অরণ্য সপ্তাহে উপলক্ষে স্কুলের পড়ুয়ারা এলাকায় একটি মিছিল করেন। উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাস্কে সহ বনদপ্তরের আধিকারিকেরা সহ বিশিষ্টজনেরা।