পুরুলিয়া ১: পুরুলিয়া সার্কিট হাউস এলাকায় পথ দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে হাসপাতালে পাঠালেন বিধায়ক জলধর মাহাতো
পুরুলিয়া সার্কিট হাউস সংলগ্ন এলাকায় এক পথ দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগ নিলেন বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক জলধর মাহাতো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে পুরুলিয়া সার্কিট হাউস এলাকার কাছে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক ব্যক্তি গআহত অবস্থায় যন্ত্রণায় ছটফট করছিলেন। সেই সময় পাশ দিয়েই যাচ্ছিল বলরামপুর বিধানসভার বিধায়ক জলধর মাহাতোর ।