ধামসা-মাদলের তালে পা মেলালেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়।
করম পূজার আনন্দে মাতোয়ারা তুফানগঞ্জ। আজ নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রসিকবিল ফরেস্ট বস্তিতে করম পূজা উৎসবে উপস্থিত হন স্থানীয় বিধায়িকা তথা পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। সেখানে আদিবাসী ঐতিহ্যবাহী ধামসা ও মাদলের তালে স্থানীয় মানুষজনের সঙ্গে সরাসরি নৃত্যে অংশ নেন তিনি। মন্ত্রীর এই আন্তরিক রূপ দেখে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারা।
#KaramPuja #MalatiRavaRoy #Tufanganj #Rasikbil #CoochBehar #WestBengalNews #TribalFestival #DhamshaMadol #NorthBengalNews #BreakingNewsBangla #BengalPolitics