ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাই, মাথায় হেলমেটের আঘাতে জখম ব্যবসায়ী ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়লেন এক ব্যবসায়ী। অভিযোগ, পথ আটকিয়ে তাঁর মাথায় হেলমেট দিয়ে আঘাত করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হন ওই ব্যবসায়ী। বৃহস্পতিবার মধ্য রাত্রে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চাঁচল থানার অন্তর্গত গোবিন্দ পাড়া বাইপাসের ধারে। এই মর্মে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন