পাড়া: পাহাড়ি গোড়া বিজেপির তিন নম্বর মন্ডলের কার্যালয়ে বিশেষ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো
Para, Purulia | Jul 7, 2026 মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ পাড়া বিধানসভার পাহাড়ি গোড়া বিজেপির তিন নম্বর মন্ডলের কার্যালয়ে বিশেষ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে পাড়া মন্ডল তিনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে দুই দিনব্যাপী পন্ডিত দীন দয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। তারই প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি জয়দেব মন্ডল, মন্ডল সহ সভাপতি চিনিবাস মাহাতো, মন্ডল সাধারণ সম্পাদক দীনেশ চৌধুরী, বিমল ভট্টাচার্য,জোস্না বাউরী সহ অন্যান্যরা