পাড়া: পাড়া কৃষক বাজারে চাষীদের জৈব সার ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে চাষবাসের প্রশিক্ষণ দেওয়া হল।
Para, Purulia | Sep 2, 2026 পাড়া ব্লক কৃষক বাজারে বুধবার দুপুর বারোটা নাগাদ পাড়া ব্লকের অন্তর্গত ওয়াটার সেড প্রকল্পের অধীনে চাষীদের জৈব সার ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে চাষবাসের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। জৈব সার ব্যবহার করে কিভাবে চাষ করে জমির উর্বরতা বৃদ্ধি এবং চাষে অধিক লাভ করা যায় এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন পাড়া ব্লকের মুখ্য কৃষি অধিকর্তা মহম্মদ আজহারউদ্দিন সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা।