মানবাজার ১: রাস্তা ও পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক পাথরকাটা গ্রামের বাসিন্দাদের
গ্রামে হয়নি রাস্তা, নেই পানীয় জল এমনই অভিযোগ তুলে ভোট বয়কটের ডাক দিলো মানবাজার-১ নং ব্লকের বারমেস্যা রামনগর গ্রাম পঞ্চায়েতের পাথরকাটা গ্রামবাসীরা।মঙ্গলবার বেলা ২.৩০ টা নাগাদ দেখা যায় গ্রামের সামনের রাস্তায় এই পোস্টার রয়েছে।এবিষয়ে গ্রামের বাসিন্দা সুধন কিস্কু বলেন,প্রায় ২০ বছর ধরে গ্রামে পানীয় জল ও রাস্তার সমস্যা রয়েছে।