পাড়া: পাড়া ব্লকের নডিহা সুরুলিয়া অঞ্চলে মিছিল করে ব্যাপক প্রচারে তৃণমূল প্রার্থী মানিক চন্দ্র বাউরী
Para, Purulia | Mar 31, 2026 পাড়া ব্লকের নডিহা সুরুলিয়া অঞ্চলে বিধানসভা নির্বাচন ২০২৬ এর নির্বাচনী প্রচারে এলেন পাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানিক চন্দ্র বাউরী। মঙ্গলবার সকাল দশটা নাগাদ নডিহা অঞ্চলের কালুহার রাম মন্দিরে পুজো দিয়ে প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়,তার পরে কালুহার গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হয়, এবং তার পরে খুদিয়াট্যাড়, সুরুলিয়া, ফতেপুর,হাতিমারা,চুড়মি, চৌকুনিয়া,বাগালিয়া সহ বিভিন্ন গ্রামে প্রচুর কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাজনা বাজিয