পাড়া: সাঁওতালডি এসটিপিএস টাউনশিপে বিশ্বকর্মা পুজোর বিসর্জন করা হলো জাঁকজমক সহকারে
Para, Purulia | Sep 19, 2026 পুরুলিয়া সাঁওতালডি থানার এসটিপিএস টাউনশিপে প্রতিবছরের মতো এবারও বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল বিশাল জাঁকজমক সহকারে। আজ শনিবার রাত দশটা নাগাদ বিভিন্ন বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন করা হলো দত্ত বাঁধ নামক একটি জলাশয়ে। ঢাক বাজনার তালে শোভাযাত্রা সহকারে টাউনশিপ প্রদক্ষিণ করে প্রতিমা বিসর্জন করা হয় বহু মানুষ এই বিসর্জন দেখতে উপস্থিত হয়েছিলেন।