Public App Logo
Jansamasya
News
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
सपा
कानपुर
Pm
Uttarpradesh

#নজরে_কোচবিহার:গোমাতাকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবিতে কোচবিহারে স্মারকলিপি বিস্তারিত:গো-হত্যা বন্ধ, গোমাতার মৌলিক অধিকার প্রদান, কৌশলগত সুরক্ষা ও সেবার জন্য কেন্দ্রীয় আইন প্রণয়ন এবং গোমাতাকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবিতে কোচবিহার জেলাশাসকের দপ্তরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর নামে স্মারকলিপি জমা দিল একটি সংগঠন। এদিন সংগঠনের সদস্যরা শহরে মিছিল করে জেলাশাসকের দপ্তরে পৌঁছান। পরে ৩১ দফা দাবি-সম্বলিত ডেপুটেশন জমা দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৩১ দফা দাবির মধ্যে বিশেষভাবে তিনটি দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দ্রুত এই দাবিগুলি বাস্তবায়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপেরও আবেদন জানানো হয়েছে।

Mekliganj, Cooch Behar | Jul 29, 2026