সিন্দ্রি ফাঁড়ির এসএআই সাধন মহাপাত্রের বদলি, বিজেপির তরফে বিদায় সংবর্ধনা
প্রশাসনিক নিয়ম মেনে বাঁকুড়ায় বদলি হলেন সিন্দ্রি ফাঁড়ির সাব ইনস্পেক্টর সাধন মহাপাত্র। মঙ্গলবার এই বদলি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাঁকে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি-র বান্দোয়ান বিধানসভার কনভেনার বৃন্দাবন মাহাতো সহ দলের অন্যান্য একাধিক কর্মী ও কর্মকর্তা। অনুষ্ঠানে এসএআই সাধন মহাপাত্রকে উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক প্রদান করে সম্মানিত করা হয়।
দায়িত্ব পালনকালে তাঁর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি, উপস্থিত বিজেপি নেতৃত্ব ও কর্মীরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও শুভকামনা জ্ঞাপন করেন।