Public App Logo
Profile Picture

জঙ্গলমহল Today

@subratamondalprl
363Followers
29Following
বরাবাজার ব্লকের দশটি অঞ্চলে বার্ষিক সাধারণ সভা শুরু করল স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি। দলগুলির বিগত বছরের কাজের হিসাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণের লক্ষ্যেই এই সভার আয়োজন। প্রতিটি অঞ্চলের বিভিন্ন স্থানে নির্দিষ্ট দিন ধার্য করে স্বনির্ভর দলের সদস্যদের নিয়ে পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে এই সাধারণ সভা।
এরই অঙ্গ হিসেবে সোমবার ঢেলাতবামু অঞ্চলের বোদলডি হাটতলা ময়দানে এক সভার আয়োজন করা হয়। ঢেলাতবামু মহামিলন মহিলা স্বনির্ভর সংঘের সদস্যরা জানান, স্বনির্ভর গোষ্ঠীগুলির আর্থিক উন্নয়ন ও সার্বিক অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন। সভার মূল উদ্দেশ্য—বিগত দিনে দলগুলি ঠিক কী কী উন্নয়নমূলক ও সামাজিক কাজ সম্পন্ন করেছে তার পর্যালোচনার পাশাপাশি আগামী দিনে কীভাবে কাজ পরিচালিত হবে এবং নতুন কী পরিকল্পনা নেওয়া হবে, তা বিশদ আলোচনা করা।
সমগ্র অনুষ্ঠানটি  নিরাপত্তার স্বার্থে স্থানীয় পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
জাকজমক ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। প্রদীপ প্রজ্বলন, মোমবাতি আর বর্ণিল আলোকসজ্জায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় রাজ্যজুড়ে।
বৃহস্পতিবার সকাল থেকেই এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ভারতীয় জনতা পার্টির  নেতাকর্মী ও সমর্থকেরা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির আয়োজন করেন।
 জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর প্রদীপ এবং মোমবাতির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। আলোকসজ্জার এই রূপ দেখে মনে হচ্ছিল যেন কোনো এক উৎসব বা বিয়ের বাড়ি।
 বরাবাজার ব্লকের প্রতিটি কোণায় কোণায় স্থানীয় বাসিন্দারা ও দলীয় সমর্থকেরা প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেন। প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি বিজেপির কর্মী-সমর্থকেরা বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে ফল বিতরণ, মিষ্টিমুখ করানো ও নানা কল্যাণমূলক কাজের মাধ্যমে দিনটি পালন করেন। বরাবাজার ব্লক জুড়ে এই দিনের আয়োজন স্থানীয় মানুষের নজর কেড়েছে এবং এক উৎসবের মেজাজ তৈরি করেছে।
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প: বরাবাজারের বদলডিতে মহিলাদের অভিনন্দন পদযাত্রা ও সভা
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প: বরাবাজারের বদলডিতে মহিলাদের অভিনন্দন পদযাত্রা ও সভা
পশ্চিমবঙ্গ সরকারের ১২৫ দিনের জব গ্যারান্টি প্রকল্প সফলভাবে রূপায়ণে এক বিশেষ আলোচনা সভা বরাবাজার ব্লকের ঢেলাতবামু গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে
মানবাজারে হাতির হানায় আহত এক মহিলা
অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পেতেই নারীদের জোয়ার পুড়িয়ারা গ্রামে
সিন্দ্রি ফাঁড়ির এসএআই সাধন মহাপাত্রের বদলি, বিজেপির তরফে বিদায় সংবর্ধনা

 প্রশাসনিক নিয়ম মেনে বাঁকুড়ায় বদলি হলেন সিন্দ্রি ফাঁড়ির সাব ইনস্পেক্টর সাধন মহাপাত্র। মঙ্গলবার এই বদলি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির  পক্ষ থেকে তাঁকে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি-র বান্দোয়ান বিধানসভার কনভেনার বৃন্দাবন মাহাতো সহ দলের অন্যান্য একাধিক কর্মী ও কর্মকর্তা। অনুষ্ঠানে এসএআই সাধন মহাপাত্রকে উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক প্রদান করে সম্মানিত করা হয়।
দায়িত্ব পালনকালে তাঁর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি, উপস্থিত বিজেপি নেতৃত্ব ও কর্মীরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও শুভকামনা জ্ঞাপন করেন।
নাগরিকদের নানা সমস্যা ও সরকারি পরিষেবা সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধানে পুরুলিয়ার মানবাজারে চালু হলো ‘নেতাজি সুভাষচন্দ্র বসু বিধায়ক সেবা কেন্দ্র’। সোমবার ফিতে কেটে এই সেবা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজারের বিধায়ক ময়না মুর্মু, বলরামপুর বিধানসভার বিধায়ক জলধর মাহাতো সহ স্থানীয় বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টিমুখ করানো হয়।
এ বিষয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানান, সাধারণ মানুষের অভিযোগ সরাসরি জনপ্রতিনিধিদের কাছে পৌঁছানো এবং সরকারি পরিষেবার জটিলতা মেটানোর লক্ষ্যেই এই কেন্দ্রটি তৈরি করা হয়েছে। এটি সাধারণ নাগরিক ও জনপ্রতিনিধিদের মধ্যে সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।
পুরুলিয়ায় উদ্যম রেজিস্ট্রেশন শিবির: কারিগর ও ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বনির্ভরতায় বিশেষ উদ্যোগ
ছুটি কাটান পাহাড় ও ঘন জঙ্গলের মাঝে, বান্দোয়ানের কুচিয়াতে  আত্মপ্রকাশ করল নতুন হোমস্টে " দুয়ারসিনী মহুল  কুটির" !
বিজেপির নীতি ও আদর্শে শান দিতে বরাবাজার ব্লকের বামুনডিহাতে শুরু হলো ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান ২০২৬’
পুরুলিয়া -কোটশিলা রেল লাইনে পুরুলিয়া শহরের উপকণ্ঠে সিধো কানহু বীরষা বিশ্ব বিদ্যালয়ের অদুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক যুবতীর
জমি দখল ও হুমকির অভিযোগে গ্রেফতার আইএনটিটিইউসি (INTTUC) ব্লক সভাপতি চন্দন সিংহ মল্ল
পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল সংখ্যালঘু সেলের পুরুলিয়া জেলা সভাপতি সাদ্দাম হোসেন আনসারী
পোষা কাড়ার হামলা, পুরুলিয়ায় মাঠে চরাতে গিয়ে প্রাণ গেল যুবকের।
প্রতিদিনের মতোই নিজের পালিত কাড়াটিকে (মহিষ) নিয়ে সকাল সকাল মাঠে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই পোষা ব্যবস্থাপনাই যে এভাবে কাল হয়ে দাঁড়াবে, তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি ৩৫ বছরের যুবক স্বপন মাহাতো। নিজের পোষা পশুর আকস্মিক ও নৃশংস হামলায় ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার সকালে এই মর্মান্তিক ও শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার এক নম্বর ব্লকের মানাড়া গ্রাম পঞ্চায়েতের শিদপুর গ্রামে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পুরুলিয়া জেলা পরিষদে বিদ্রোহ। সভাধিপতি ও সহ-সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ২৪ সদস্যের। ঘটনায় তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে
পুরুলিয়া জেলা পুলিশের হাতে গ্রেফতার পুরুলিয়া জেলা পরিষদ সহ সভাধিপতি সুজয় ব্যানার্জী
বিজেপির বরাবাজার ব্লকের  ধেলাতবামু গ্রাম পঞ্চায়েতের ৪৩ নম্বর বুথের সভাপতি নির্মল মাহাতোর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। গত ১৮ই জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই অকালমৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয় নেতা-কর্মী ও সমর্থক থেকে শুরু করে গ্রামের মানুষজন।
দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নির্মল মাহাতো। এই অঞ্চলের জন্মলগ্ন থেকেই দলকে সুসংগঠিত করতে তিনি কঠোর পরিশ্রম করে গেছেন। পুড়িযারা গ্রামের বাসিন্দা রতন লাল সিং দেও-এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকায় বিজেপিকে প্রতিষ্ঠা করার পেছনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। শুরুর দিনগুলিতে দুজনে মিলে সাইকেলে চেপে গ্রামে গ্রামে ঘুরে সংগঠন তৈরি করেছিলেন। তাঁদের সেই মেহনতের ফলেই আজ এই অঞ্চলে দলের ভিত্তি মজবুত হয়েছে এবং সমর্থকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।