পুরুলিয়া ১: পুরুলিয়ায় ধ্রুপদী নৃত্য সংস্থার ২৭ তম বার্ষিক অনুষ্ঠান ‘মঙ্গলম’ অনুষ্ঠিত হলো
পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের মাঠে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ধ্রুপদী নৃত্য সংস্থার ২৭ তম বার্ষিক অনুষ্ঠান ‘মঙ্গলম’। সন্ধ্যা ছয়টা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যায় প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও শিল্পী তাঁদের নৃত্য পরিবেশন করেন। পুরুলিয়া জেলায় কত্থক ও অন্যান্য শাস্ত্রীয় নৃত্য শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র হলো ‘ধ্রুপদী’। সংস্থার কর্ণধার তথা বিশিষ্ট নৃত্য শিক্ষিকা অহনা ঘোষাল জানান, ২৭ বছর পূর্তি উপলক্ষে এ বছর দুই শতাধিক শিক্