কুমারঘাট: উত্তর জেলায় পাহাড়ের ভিলেজ কাউন্সিল নির্বাচনে ৬০% ভোটগ্রহণ, শান্তিপূর্ণ পরিবেশ
উত্তর জেলায় কালাছড়ার বালিছড়া এডিসি ভিলেজে ভিলেজ কাউন্সিল নির্বাচন চলছে অবাধ ও শান্তিপূর্ণভাবে। দুপুর ১২টা পর্যন্ত ভোটের হার ৬০ শতাংশ, মোট ১১৪০ ভোটারের মধ্যে ২৫ জন প্রার্থী সাতটি আসনে লড়াই করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও টিএসআর মোতায়েন।