পাড়া: সাঁওতালডি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটে মহাসমারোহে পালিত হলো শিক্ষক দিবস
Para, Purulia | Sep 5, 2026 সাঁওতালডি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটে মহাসমারোহে পালিত হলো শিক্ষক দিবস। শনিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠান শুরু হয়। তারপরে কেক কাটিং করা হয় এবং ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ নেয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নেপাল চন্দ্র প্রামাণিক ও প্রেসিডেন্ট সন্দীপ ভুনিয়া সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা