সাব্রুম: মনুবাজার কালাডেপা এলাকার "একতা অনাথ আলয়"-এ উদযাপিত হল এক শিশুর জন্মদিন খুশির ছোঁয়া অনাথ আলয়ে
সোহম কর্মকারের জন্মদিনে অনাথালয়ে খুশির ছোঁয়া! একুশে সেপ্টেম্বর বেলা বারোটা নাগত সাব্রুমের মনুবাজার কালাডেপা এলাকার "একতা অনাথ আলয়"-এ উদযাপিত হলো সোহম কর্মকারের জন্মদিন। সাব্রুমের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী সোমেন কর্মকারের বড় ছেলে সোহম মা-বাবার সঙ্গে উপস্থিত থেকে খুদে শিশুদের সঙ্গে কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগ করে নিলো। এই বিশেষ দিনে সোহম শিশুদের জন্য তুলে দিলো পূজোর জামা, খাবার ও রেশন সামগ্রী। আনন্দে ভরে উঠল অনাথালয়।