আলিপুরদুয়ার ১: এলাকার উন্নয়নে ১৫৫ কোটি টাকার চূড়ান্ত বাজেট পেশ করল আলিপুরদুয়ার পৌরসভা, জানালেন চেয়ারম্যান প্রসেনজিৎ কর
এলাকার উন্নয়নে ১৫৫ কোটি টাকার চূড়ান্ত বাজেট পেশ করল আলিপুরদুয়ার পৌরসভা, জানালেন চেয়ারম্যান প্রসেনজিৎ কর। মঙ্গলবার বিকেল ৫:৩০ টা নাগাদ আলিপুরদুয়ার পৌরসভার কনফারেন্স হলে চূড়ান্ত বাজেট নিয়ে বোর্ড মিটিং শেষে জানালেন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান। এদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বোর্ড মিটিংয়ে বাজেট পেশ করে পৌরসভা। সেই মিটিংয়েই আগামীতে এলাকার উন্নয়ন নিয়ে চূড়ান্ত খরচ হিসেব করে বাজেট স্থির হয়।