বলরামপুর: আবাস যোজনার উপভোক্তাদের বাড়ি নির্মাণে সুবিধা দিতে প্রতি ১০০ সিএফটি ১২০০ টাকা দরে বালি বিক্রি শুরু বলরামপুরে
আবাস যোজনার উপভোক্তাদের বাড়ি নির্মাণে সুবিধা দিতে প্রতি ১০০ সিএফটি ১২০০ টাকা দরে বালি সরবরাহের উদ্যোগ নিল পুরুলিয়া জেলা প্রশাসন। মঙ্গলবার বলরামপুর থানার বনডি গ্রামে পরিষেবার উদ্বোধন করেন বিধায়ক জলধর মাহাতো। উপস্থিত ছিলেন বিডিও কিশোর মণ্ডল, বিএলআরও চিন্ময় পতি-সহ প্রশাসনের আধিকারিকরা।