পাড়া: সাঁওতালডি থানা এলাকায় দুই গ্রাম থেকে উদ্ধার দুটি অজগর, নিরাপদ জঙ্গলে ছাড়ল বনদপ্তর
Para, Purulia | Jul 10, 2026 পুরুলিয়ার সাঁওতালডি থানার অন্তর্গত দুটি পৃথক গ্রাম থেকে শুক্রবার দুটি অজগর সাপ উদ্ধার করল বনদপ্তর। পরপর দুটি ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর প্রায় ১২টা নাগাদ সাঁওতালডি থানার ৩ নম্বর গেট এলাকায় একটি বাড়ির পাঁচিলের পাশে একটি অজগর সাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরে সাঁওতালডি থানার পুলিশ ও পাড়া বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে