নারায়ণগড়: আম্বেদকরের ৭০ তম প্রয়াণ দিবস পালিত হলো বেলদাতে
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদাতে দেশের বিভিন্ন প্রান্তের পাশপাশি ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর ৭০ তম প্রয়াণ দিবস পালন করা হলো। এদিন আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আম্বেদকর সংগঠনের পক্ষ থেকে।