অন্নদাতা কৃষকদেরকে উৎসাহিত করতে আজ মোহনপুরের গজারিয়া গ্রামে কৃষি দপ্তরের আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে ধান রোপন কর্মসূচিতে অংশ নিয়েছেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।তিনি বলেন উন্নত বীজ এবং উন্নত পদ্ধতিতে ধান চাষ কৃষকদেরকে সোনা ফলিয়ে দিতে পারে। মাটির গন্ধ, কাদা মাখা পা, আর কৃষকের মুখে অকৃত্রিম হাসি — সব মিলিয়ে এক অদ্ভুত আত্মিক অভিজ্ঞতা। আমাদের খাদ্যের মূল কারিগর এই কৃষকরাই। তাঁদের পাশে দাঁড়ানো, তাঁদের পরিশ্রমকে সম্মান জানানো আমাদের সকলের কর্তব্য।