সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকা অর্জুন খার্গে উওরাখন্ডের হলদোয়ানিতে জনসভায় বক্তব্য রেখেছিলেন। বিজেপি আর এস এস ঐ স্থান টিকে শুদ্ধিকরণের নামে গঙ্গার জল ছিটিয়ে জঘন্যতম নিন্ম মানুষিকতার পরিচয় দিয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে যারা এই জঘন্যতম ঘটনা সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে এসসি এসটি এক্ট অনুযায়ী মামলা রুজু করার দাবি জানান। কিন্তু উল্টো উওরাখন্ড সরকার রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করেছে।এই মামলার প্রত্যাহারের দাবিতে উদয়পুর জেলা কংগ্রেস উদ্যোগে প্রতিবাদ সভা। উপস্থিত উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর, ওবিসি ডিপার্টমেন্টের সহ-সভাপতি প্রল্লাদ ঘোষ।